চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত
চট্টগ্রাম, ২ফেব্রুয়ারি ২০২৪
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২ ফেব্রুয়ারি,২০২৬ তারিখ চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। শিক্ষার প্রতিটি স্তরে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম। নবীন এই শিক্ষার্থীদের মনে শেখার আনন্দ জাগিয়ে তোলার জন্য প্রতিষ্ঠানের এই আয়োজন। । শিক্ষার্থীদের এবারের শিক্ষা সফরের স্থান মেরিটাইম মিউজিয়াম। সকাল ৯.০০টায় যাত্রা করে শিক্ষার্থীরা ০৯.৩০টায় নির্ধারিত স্থানে এসে পৌঁছায়। তারপর শিক্ষার্থীরা মেরিটাইম মিউজিয়াম এর চমৎকার ও মনোমুগ্ধকর পরিবেশে সাজানো বিভিন্ন গুরুত্বপূর্ণ বস্তু ও বিষয় পরিদর্শন এবং উপভোগ করে।সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিজয়ীরা পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হয়। বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে একরাশ আনন্দ নিয়ে শিক্ষা সফর শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরে গিয়েছে। সফরে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী, স্টাফ ও শিক্ষার্থীসহ ১৯৮ জন অংশগ্রহণ করেছে।
আরও ছবি দেখতে ক্লিক করুন